November 20, 2026, 10:35 am
শিরোনামঃ
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা বলেছিলেন তিনি।

আবুল কালাম শেখ বলেন, এলাকার সাধারণ মানুষ বিষয়টি জানতেন না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনছেন তিনি।

তিনি আরও বলেন, তার ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। নিজ ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page