November 24, 2026, 11:35 am
শিরোনামঃ
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি পাবনার রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা ; স্বর্ণালংকার লুট রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ ইরানে সামরিক অভিযানের প্রয়োজন নেই : ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত যশোরের কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা ; স্বর্ণালংকার লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিজা খাতুন মোকামতলা উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিজা খাতুন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার কোনো সন্তান ছিল না। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশেই এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন।

সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার সকাল ১০টা পার হলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চেপে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

আলমাস আলী আরও বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে নভেম্বর, ২০২৬
  • ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৩ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page