November 24, 2026, 11:35 am
শিরোনামঃ
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি পাবনার রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা ; স্বর্ণালংকার লুট রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ ইরানে সামরিক অভিযানের প্রয়োজন নেই : ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত যশোরের কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনার রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান।

গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দীর্ঘ সময় ওই বিদেশি নাগরিকের কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ওসি আসাদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৪শে নভেম্বর, ২০২৬
  • ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৩ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page