November 25, 2026, 1:59 pm
শিরোনামঃ
ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তরের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংস্থা দুটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ফাঁস হওয়া তথ্যগুলো জাতীয় নিরাপত্তার জন্য নির্ধারিত গোপনীয় তথ্যের আওতাভুক্ত নয়। অর্থাৎ, এগুলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোপনীয়তা বা অতি গোপনীয় তথ্য হিসেবে শ্রেণিবদ্ধ ছিল না।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। কীভাবে হ্যাকাররা সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং তাদের অনুপ্রবেশের পরিধি কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো এমন কিছু ব্যবস্থায় সংরক্ষিত ছিল, যেগুলোতে গোপনীয়তার বিশেষ শ্রেণিবিন্যাস ছিল না। এখন পর্যন্ত অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য কিংবা গুরুত্বপূর্ণ কোনো গোপন অভিযানসংক্রান্ত নেটওয়ার্কে হামলার প্রমাণ মেলেনি।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা কোন পদ্ধতিতে সিস্টেমে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সিআইএ ও ওডিএনআইয়ের তথ্য ব্যবস্থাপনায় দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে। ক্লাসিফায়েড নেটওয়ার্কে জাতীয় নিরাপত্তা, গোপন অভিযান এবং স্পর্শকাতর গোয়েন্দা তথ্য সংরক্ষণ করা হয়। অন্যদিকে আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক ব্যবহার করা হয় প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ এবং ঠিকাদারদের সঙ্গে সমন্বয়ের কাজে।

এ ধরনের নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাইরের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম যুক্ত থাকায় সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।

ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কাজ করছে। তারা হামলার উৎস শনাক্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

এখন পর্যন্ত এই হামলার জন্য কোনো নির্দিষ্ট দেশ কিংবা হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেনি মার্কিন কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একের পর এক সাইবার হামলার ঘটনা সামনে এসেছে। এর আগে এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ডেটাবেইসটি দেশটির বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের তথ্য আদান-প্রদানে ব্যবহার করে।

এ ছাড়া চলতি বছর এফবিআই-সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা বলে জানা গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের একটি ব্যবস্থাও সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিঋণ, ভর্তুকি ও সংরক্ষণ কর্মসূচি পরিচালনায় ব্যবহৃত ওই সিস্টেমের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় ব্যক্তিগত তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া ইলিনয় অঙ্গরাজ্যের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধ এবং পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ঘিরেও বিভিন্ন সাইবার নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page