November 25, 2026, 3:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস

ইয়ানূর রহমান : দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান। অভিযানে দেশীয় প্রজাতির মাছের জন্য ক্ষতিকর ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

শার্শা উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র অফিসার পলাশ বালা জানান, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ও ঘন ফাঁসের হওয়ায় এতে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে মাছের পোনা ও ডিমওয়ালা মাছও এ জালে আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। এতে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

তিনি আরও জানান, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের অস্তিত্ব ও জলজ পরিবেশের ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page