October 12, 2026, 4:02 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানি ড্রোনে ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা চালাচ্ছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমারা জোরলো দাবি করছে যে ইউক্রেনীয় ভূখণ্ডে যুদ্ধে ইরানের সরবরাহ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করলেও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইজও অভিযোগ করেন, ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, এ বিষয়ে ‘প্রচুর প্রমাণ’ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে নেড প্রাইজ আরও বলেন, যুক্তরাষ্ট্র গত জুলাই থেকে সতর্ক করে আসছিল যে ইরান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে ইউএভি স্থানান্তরের পরিকল্পনা করছে। এগুলো ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানি ড্রোন ব্যবহার করছে মস্কো। যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি মাসে তেহরানের তৈরি কামিকাজে ড্রোনে কিয়েভসহ ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র থেকে আবাসিক স্থাপনায় জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যদিও পশ্চিমাদের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান-মস্কো।

এ ঘটনায় মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া ভূখণ্ডে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের পাশাপাশি পরামর্শ দিতে সামরিক সংশ্লিষ্টদের পাঠিয়েছে ইরান। তবে এটিও প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের মুখপাত্র।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page