September 18, 2026, 11:02 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিল মোদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেয়ার পর সেখানে মার্শাল ল’ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই চারটি অঞ্চল হচ্ছে— দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরোজিয়া এবং খেরসন।

এই পরিস্থিতিতে বুধবার (১৯ অক্টোবর) রাতে নরেন্দ্র মোদি সরকার যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার ‘পরামর্শ’ দিয়েছেন।

বুধবার পুতিনের এই ঘোষণার মাধ্যমে কার্যত ওই চার অঞ্চলে সামরিক শাসন কায়েম করা হল বলে মনে করা হচ্ছে। এর ফলে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা রুশ ফৌজের নিয়ন্ত্রণে চলে গেল। সেখানকারী অধিবাসীদের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার এবং বাক্‌স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রবল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা এর ফলে যুদ্ধের অভিঘাত আরও বাড়বে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সতর্কবার্তাতেও ‘ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির অবনতির’ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনের দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরোজিয়া ও খেরসনে তথাকথিত গণভোটের আয়োজনের পরে চলতি মাসের গোড়ায় ওই চারটি অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছিলেন পুতিন। ইউক্রেনের ভূমি দখলের রুশ তৎপরতার বিরুদ্ধে জাতিসংঘে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো প্রস্তাব আনলেও ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page