October 9, 2026, 12:53 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন অভিযানে ইরানী ড্রোন নিয়ে তদন্ত ; জাতিসঙ্ঘকে রাশিয়ার হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসঙ্ঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসঙ্ঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে- এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল।

গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ার পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।

ইউক্রেন জানিয়েছে, তার সামরিক বাহিনী মাসখানেকের মধ্যে ২২০টির বেশি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

এ প্রেক্ষাপটে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার জাতিসঙ্ঘে নিযুক্ত উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেন, ওইসব অস্ত্র রাশিয়ায় তৈরী করা হয়েছে। তিনি ‘ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বের’ নিন্দা করেন।

তিনি যেকোনো ধরনের অবৈধ তদন্ত থেকে বিরত থাকার জন্য জাতিসঙ্ঘ মহাসচিব গুতেরেজ ও তার স্টাফদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “অন্যথায় তাদের সাথে আমাদের সহযোগিতার বিষয়টি নতুন করে মূল্যায়ন করব, যা কারো স্বার্থেরই অনুকূল হবে না।”

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ইরান যে তাদের শহিদ-১৩৬ ড্রোন রাশিয়াকে দিয়েছে, তার প্রমাণ তাদের কাছে আছে।

যুক্তরাষ্ট্র বলছে, ইরানের যেকোনো ধরনের অস্ত্র হস্তান্তর ২০১৫ সালের চুক্তির বরখেলাফ।

অন্য দিকে রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। সূত্র : আলজাজিরা

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page