November 25, 2026, 8:57 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় ১৫তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় ১৫তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ নভেম্বর  নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও মনোনয়নের দিন ধার্য্য করা হয়েছে ৫ নভেম্বর পর্যন্ত। এবং নির্বাচনী প্রার্থীদের প্রচারণার জন্য ১৪ দিন সময় বেধে দিয়েছেন নির্বাচন কমিশন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে মেনারা এসপিআর-এ এক সংবাদ সম্মেলনে ইসি চেয়ারম্যান তান শ্রী আবদুল গনি সালেহ এ তথ্য জানান। এছাড়া আগাম ভোট ১৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল গনি আরও বলেন,  প্রথম ধাপের ভোটে বিদেশে বসবাসকারী মালয়েশিয়ানদের জন্য ২৩ অক্টোবর, এজেন্সি ও সংস্থাগুলোর  জন্য ২৬ অক্টোবর, মিডিয়া, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের জন্য ২ নভেম্বর তারিখ ধার্য্য করা হয়েছে।

১৫তম জাতীয় নির্বাচনে মোট ২২২টি সংসদীয় আসনের পাশাপাশি পাহাং-এর ৪২টি রাজ্যের আসন, পারলিসে ১৫টি রাজ্যের আসন এবং পেরাকের ৫৯টি রাজ্যের আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে।

গত ১০ অক্টোবর, প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব চতুর্দশ সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেন, যা ইয়াং দি-পার্টুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতি পাওয়ার পরপরই কার্যকর হয়।

দেশটির সংবিধান অনুযায়ী, সংসদ বিলুপ্ত ঘোষণার ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এর বাহিরেও দেশটির পেরাক, পাহাং এবং পার্লিসে ১৫তম সাধারণ নির্বাচন একযোগে রাজ্য নির্বাচন করার জন্য তাদের রাজ্য বিধানসভাগুলো ভেঙে দেয়।

অপরদিকে, দেশটির মেলাকা, জোহর, সাবাহ এবং সারাওয়াক নামে বেশ কয়েকটি রাজ্য বিধানসভা এখনো ভেঙে দেয়া হয়নি কারণ সম্প্রতি রাজ্যগুলোর নির্বাচন হয়েছে।

মালয়েশিয়ার মোট ভোটার ২ কোটি ১০ লাখ, ২২২ জন সাংসদ সদস্য নির্বাচনের জন্য আগামী মাসে ভোট দেবেন। আর সরকার গঠনের জন্য নির্দিষ্ট দল বা জোটকে ১১২টি আসন জিততে হবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page