November 1, 2026, 9:54 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়াকে ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই জোটের বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। তারা আরও বলেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন সরবরাহের সঙ্গে জড়িত ইরানের তিন জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলো। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ইউরোপীয় জোট। অবশ্য ইরান প্রথম থেকেই বলে আসছে, দেশটি যুদ্ধের বিরোধী এবং রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য কোনো ড্রোন সরবরাহ করা হয়নি।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকালও বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন পাঠানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page