October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন : সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে।’ টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিক্যাল কোরের ১৩তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত সম্মেলনে সেনাপ্রধান আর্মি মেডিক্যাল কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

পরে সেনাপ্রধান ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে নবনির্মিত একটি ফিল্ড রেজিমেন্টের আর্টিসারি গান পজিশনের শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও সাউথ আফ্রিকা থেকে আমদানি করা সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চারের প্রশিক্ষণ ফায়ারিং অবলোকন করেন।



Our Like Page