September 9, 2026, 3:32 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

নুর আলম, ইবি: ইসলামিক বই পড়ে ও ইন্টারনেটে ওয়াজ শুনে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সেই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণকারী সুপ্রিতী দত্ত তমা (বর্তমান নাম ত্বহিরা তাসনীম আয়াত)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুরের শ্যামল দত্তের মেয়ে।

জানা যায়, ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন ওই ছাত্রী। সেই সাথে তার পূর্বের নাম (সুপ্রিতী দত্ত তমা) পরিবর্তন করে ত্বহিরা তাসনীম আয়াত নাম গ্রহণ করেন।

হলফনামায় তিনি বলেন, ইন্টারনেটে ইসলামী ওয়াজ শুনে ও বিশ্ববিদ্যালয়ের মুসলিম সহপাঠীদের সঙ্গে মেশার পর তাদের মাধ্যমে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।

এছাড়া বিভিন্ন ইসলামিক বই পড়ে তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে জানার পর বিশ্বাস জন্মে যে, ইসলামই একমাত্র জীবনব্যবস্থা; যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি সম্ভব। সে মোতাবেক আমি একজন আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

ফেসবুক পোস্টে ত্বহিরা তাসনীম আয়াত লিখেছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আট বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page