June 4, 2026, 12:09 pm
শিরোনামঃ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রতীক : মির্জা ফখরুল ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নীলফামারীতে ঘরের মেঝে খুঁড়ে মিলল মায়ের মরদেহ ; ছেলে পলাতক টাঙ্গাইলে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার ভোলায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হলো ইসরায়েল-লেবানন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি গুরুতর ভুল : ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইরানের আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১০৯ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ৯০ হাজার ৯২৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯২৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৭৮ হাজার ৭০৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার ২৫৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তাইওয়ান, ইতালি, জাপান, ব্রাজিলের মতো দেশগুলো।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ২৯৩ জন এবং মারা গেছেন ১৭৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৬২ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭৮ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৯৭ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৬২৬ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪০৯ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৭৯৩ জন এবং মারা গেছেন ৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ২৫৬ জন।

২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ১১০ জন এবং মারা গেছেন ৭১ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৮৫ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ১০ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৯০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ১৫৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৫৬০ জন এবং মারা গেছেন ৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৬৩৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৩৫৯ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৭৭৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৫৪৪ জনের।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ৯২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৩ লাখ ৪১ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ১২ হাজার ১২৮ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৬৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২৮ হাজার ৯২২ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ১৯ হাজার ৫৪৬ জনে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page