September 18, 2026, 1:08 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চিরবৈরী রুশ ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ব্যতিক্রমী ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার এক ব্যতিক্রমী টেলিফোনালাপে অংশ নিয়েছেন।

এদিকে কিয়েভ বাহিনী আরো অগ্রসর হওয়ার প্রেক্ষিতে ক্রেমলিনপন্থী কর্মকর্তারা বলেছেন, তারা দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরীকে একটি দুর্গে পরিণত করছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের টেলিফোনালাপের বিস্তারিত জানা না গেলেও উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তারা ইউক্রেন নিয়েই আলোচনা করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতিসহ আন্তর্জাতিক নিরাপত্তার প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন সেনা মুখপাত্র বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন অস্টিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর এটি এ ধরনের দ্বিতীয় ফোনালাপ। এর আগে গত মে মাসে অস্টিন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এদিকে কিয়েভ বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে দিনেপার নদীর পশ্চিমতীর ধরে ওই অঞ্চলের মূল শহর খেরসনের দিকে অগ্রসর হয়েছে।

কিয়েভ শুক্রবার বলেছে, তারা খেরসন পুনরুদ্ধারে অভিযান শুরুর পর এ পর্যন্ত ৮৮টি শহর ও গ্রাম আবারো দখলে নিতে পেরেছে।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভ বাহিনীর এই পুনর্দখলকে স্বাগত জানিয়েছেন।

এদিকে ওই অঞ্চলে মস্কো নিয়োজিত কর্তৃপক্ষ অভিযোগ করেছে, নাগরিকরা ব্যবহার করছেন এরকম একটি সেতুতে কিয়েভ বাহিনী হামলা চালিয়েছে।

এতে চারজনের প্রাণহানির কথা উল্লেখ করে মস্কোপন্থী কর্মকর্তা কিরিল স্ট্রিমাসভ বলেছেন, খেরসন শহরটি যেন একটি দূর্গ যা নিজেকে রক্ষার প্রস্তুতি নিচ্ছে।

রুশ তদন্তকারীরা পরে বলেছেন, নিহতদের মধ্যে দু’জন সাংবাদিক এবং এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

তবে ইউক্রেনের সেনা মুখপাত্র রুশ পক্ষের এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা স্থানীয় জনগণকে টার্গেট করছেন না। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page