July 21, 2026, 6:34 pm
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে মুখোমুখি বৈঠকে সুনাক-জনসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনে কনজারভেটিভ দলের দুই প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক ও বরিস জনসন শনিবার মুখোমুখি বৈঠক করেছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া-টুডে।

বিবিসি ও সানডে টাইমস এর খবরে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে উভয়ই শরিক হচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও কারো পক্ষ থেকেই আসেনি।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তবে নেতৃত্বের দৌড়ে জনসনের চেয়ে সুনাক এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন।

ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page