September 18, 2026, 1:06 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ সালমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবারের আরব শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। মূলত চিকিৎসকের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনে যোগ দেবেন না। চিকিৎসকের সুপারিশ মেনে ভ্রমণ থেকে দূরে থাকার এ সিদ্ধান্ত নিয়েছেন সালমান।

ওই বিবৃতিতে আরও বলা হয়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় আরব সম্মেলনে যোগ না দিতে পারায় দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান।

পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সালমান ও তেবোউনের টেলিফোন কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে সেখানে সৌদি যুবরাজের আরব সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। তাছাড়া মোহাম্মদ বিন সালমানের অসুস্থতা ও চিকিৎসকদের পরামর্শ নিয়েও কোনো বিবৃতি প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে সব আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page