September 18, 2026, 1:18 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা : সাবেক সিআইএ’র প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, কোনো ন্যাটো দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। রাশিয়ার পক্ষ থেকে কোনো সদস্য হুমকিগ্রস্ত না হওয়ার পরেও আমেরিকা একাজ করতে পারে।

ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে যদি এমন কিছু কাজ করা হয় যা খুবই মর্মান্তিক এবং ভয়াবহ তাহলে আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে জবাব দিতে পারে। এক্ষেত্রে আমেরিকা তার মিত্র দেশগুলোকে সাথে রাখবে।

ফরাসি ম্যাগাজিন ‘লা এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাতকারে গতকাল (শনিবার) ডেভিড পেট্রাউস এসব কথা বলেছেন। এক্ষেত্রে আমেরিকা ন্যাটো জোটের নেতৃত্ব না দিয়ে বরং নিজের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে জবাব দিতে পারে।

২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত আফগানিস্তানে দখলদার মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী ডেভিড পেট্রাউস আরো বলেন, রাশিয়ার সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা ন্যাটো বাদ দিয়ে নতুন একটি সামরিক জোট গঠন করতে পারে। তিনি বলেন, ন্যাটো বাহিনী তার নিজের অবস্থানেই থাকবে এবং কোনো জোটভুক্ত সদস্য দেশ আক্রান্ত হলেই ন্যাটো সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু করবে।

চলতি মাসের প্রথম থেকে আমেরিকার সাবেক এ সেনা কর্মকর্তা বলেছিলেন, রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে আমেরিকা রাশিয়ার সমস্ত সেনাকে নিশ্চিহ্ন করে দেবে, এমনকি কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীকে ধ্বংস করে দেবে। গতকালের সাক্ষাৎকারও তিনি একই কথা বলেছেন। জেনারেল পেট্রাউস বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে কূটনৈতিক, অর্থনৈতিক এবং আইনি প্রক্রিয়া তখন আর কাজ করবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page