May 30, 2026, 5:45 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

রবিবার (২৩ অক্টোবর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে।

গোলাম ফারুক সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত গোলাম ফারুক পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং একবার ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পেয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

এদিকে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে। গত বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page