August 27, 2026, 3:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

ভোলা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস : তৌফিক-ই-ইলাহী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ হবে।

রবিবার (২৩ অক্টোবর) চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে পাওয়া যাবে। বর্তমান স্পট মার্কেটের দরে আগামী ছয় মাস যদি ২০০ এমএমসিএফ গ্যাস আমদানি করি, ততে দীর্ঘমেয়াদি এলএনজির চেয়ে অতিরিক্ত খরচ হবে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই পরিমাণ ডলার বিনিয়োগের মতো অবস্থানে সরকার নেই।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে, সেটা আমরা কেউ জানি না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংকটে যা করা প্রয়োজন সরকার তাই করছে, সাহস রাখেন।’

আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে। তাদের ৪০ থেকে ৬০ শতাংশ উৎপাদন কমে গেছে উল্লেখ করে তারা বিদ্যুৎ-জ্বালানিকে কাঁচামাল হিসেবে বিবেচনা না করলে, দেশের অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলে  শঙ্কা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page