September 18, 2026, 2:02 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

তৃতীয় মেয়াদে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে অভিনন্দন কিমের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃতীয় মেয়াদে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন বার্তায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চিঠিতে কিম বলেন, পিয়ংইয়ং-বেইজিং সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও সুন্দর করে তুলতে সময়ের চাহিদা অনুযায়ী আপনার সঙ্গে একসঙ্গে কাজ করবো। দুই দেশ যেন নিজেদের সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে জোরালোভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শি জিনপিং। দলের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

এদিন শি জিনপিং বলেন, বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কমিউনিস্ট পার্টি এবং মানুষ যে আস্থা রেখেছে সেজন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page