August 27, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

আজ থেকে রাজধানীর সাধারণ ভোক্তাদের ৫৫ টাকায় চিনি দিচ্ছে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকার। বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সাশ্রয়ী মূল্যে এ চিনি বিক্রি করবে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৪ অক্টোবর সোমবার দুপুর ১টা থেকে চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে স‌র্বোচ্চ এক কেজি ক‌রে চিনি কিনতে পারবেন।

গত কয়েকদিন ধরে হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। সংকটের কথা ব‌লে সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা। অ‌নেক এলাকায় প্যাকেটজাত চিনি পাওয়াই যাচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক বল‌ছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে। সংকট হওয়ার কো‌নো কারণ নেই।

কেন্দ্রীয় ব্যাং‌কের পাঠা‌নো ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে।

অন্যদিকে চিনির দাম নিয়ে কারসাজির অভিযোগে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে অনিয়ম পাওয়ায় জরিমানাও করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page