November 5, 2026, 8:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে হত্যা চেষ্টায় দণ্ডিত ৩ দোষীকে মুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা ৩ তামিল বিদ্রোহীকে মুক্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ক্ষমা করে দেওয়ায় সোমবার (২৪ অক্টোবর) তাদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাজধানী কলম্বোয় এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে। এই হামলায় প্রাণে বেঁচে গেলেও কুমারাতুঙ্গার ডান চোখ নষ্ট হয়ে যায়।

এছাড়াও হামলায় সাংবাদিকসহ নিহত হয়েছিলেন মোট ২৬ জন। এই ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়। আদালত তাদের এই মামলায় ৩০ বছরের কারাদণ্ড দেন।

শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে জানান, ২২ বছর সাজা ভোগ করার পর কুমারাতুঙ্গার সম্মতিতে তাদের মুক্তির দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কুমারাতুঙ্গার প্রতিদ্বন্দ্বী ছিলেন রণিল। হামলায় আহত অবস্থায়ই নির্বাচনে বিজয়ী হন কুমারাতুঙ্গা।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে দণ্ডিত আরও পাঁচ সাবেক তামিল টাইগার সদস্যকে শিগগিরই মুক্তি দেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page