May 27, 2026, 12:49 am
শিরোনামঃ
সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় : আইনমন্ত্রী সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না : সড়ক পরিবহন মন্ত্রী ঈদে নাশকতার কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পটুয়াখালীতে টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক ভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা চীন ও পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি জেরুজালেমের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
এইমাত্রপাওয়াঃ

প্রশ্নফাঁসের মতো নিন্দনীয় কাজ থেকে বিরত থাকুন : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রশ্নফাঁসের মতো নিন্দনীয় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনো শিক্ষক প্রশ্নফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের ওপর বর্তায়। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ হলেও দু-একজন শিক্ষকের মাধ্যমে এমন ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ করা সম্ভব হলেও বর্তমানে দু-একজন শিক্ষক এ ধরনের নেক্কারজনক কাজে জড়িত হচ্ছেন। একজন শিক্ষক প্রশ্নফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের ওপর বর্তায়। কেউ কেউ তাদের শিক্ষার্থীকে আরও ভালো করাতে অনৈতিক কাজে যুক্ত হন।

তিনি বলেন, ভালো শিক্ষার্থী মানে পাবলিক পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নয়, বরং ভালো মানুষ হিসেবে তাকে তৈরি করা। শিক্ষার্থীকে কোনো ধরনের অনৈতিক সুবিধা না দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের নানা ধরনের দাবি রয়েছে। আমরা তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সচেষ্ট রয়েছি। একজন শিক্ষকের আর্থিক-সামাজিক নিশ্চয়তা না থাকলে শ্রেণিকক্ষে পাঠদানে তিনি মনোযোগী হবেন না। আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতাও রয়েছে। সেগুলো মোকাবিলা করে শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডা. দীপু মনি বলেন, শিক্ষকরা আমাদের ভাবতে শেখাবেন, অনুপ্রেরণা দেবেন, আলোর দিশারী দেখাবেন। সেসব নিয়ে আমাদের সন্তানেরা আগামী দিনের জন্য প্রস্তুত হবে। যিনি শেখাবেন তার সততা, আদর্শ, দর্শন ও সহমর্মিতা থাকতে হবে। আমাদের নতুন কারিকুলাম সেভাবেই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের সঙ্গে বাস্তবতার আলোকে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page