September 25, 2026, 1:29 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা থেকে প্রাইভেটকার যোগে ৫৩ কেজি গাঁজা আনা হচ্ছিল চট্টগ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে প্রবেশের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তাদের ফতেপুর রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার বারেরা গ্রামেরর মো. রুহুল আমিন (২৫) এবং সদর থানার আদর্শ মদীনগর গ্রামের মো. জালাল (৩৯)।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-৭। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানায় র‍্যাব।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ আসে একটি প্রাইভেটকার যোগে কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজার বড় চালান নিয়ে চট্টগ্রমে শহরে প্রবেশ করছেন। তখন শুক্রবার দুপুরে ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করে ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page