October 9, 2026, 1:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬০ মেট্রিক টন বিস্ফোরকদ্রব্য আমদানি

ইয়ানূর রহমান : বেনাপোল দিয়ে ভারত  নাগপুর থেকে চারটি ট্রাকে করে ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। ১ লাখ ৯৭ হাজার ৪০০ ডলার মূল্যের এ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে চালানটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য বেনাপোল কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে মেসার্স নাজমুল ব্রাদার্স নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। কাগজপত্রে খালাস প্রক্রিয়া সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে বিস্ফোরক দ্রব্য স্থানান্তর করে দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর ত্যাগ করবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান বলেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারত থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া তারা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page