September 27, 2026, 1:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলা এক ব্যক্তিকে ডেকে নিয়ে জিম্মি করে জোর পূর্বক অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসম তাদের কাছ থেকে অশ্লীল ছবি ধারণকৃত ৫টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার মহসিন টিটু, জোবেদা, নার্গিস, ইসমত আরা ও জহির।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর বিকেল ৩টার দিকে ভুক্তভোগী ব্যক্তি নিজ বাসা থেকে মাইজদীর শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে দত্তবাড়ীর মোড়ের একটি চায়ের দোকানে চা খেতে বসেন তিনি। ওই ময় তাঁর পূর্ব পরিচিত মহসিন টিটু তাকে তার বাড়ীতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ওই ব্যক্তি সরল বিশ্বাসে টিটুর সাথে তার বাড়িতে গেলে তাকে একটি রুমের ভিতরে নিয়ে বাইর থেকে দরজা বন্ধ করে দেয় টিটু। পরে ১জন অজ্ঞাত নারী ও ৫-৬ জন ব্যক্তিসহ ঘরে প্রবেশ করে তাকে নগ্ন করে এবং অজ্ঞাত নারী নিজে নগ্ন হয়ে তাকে জোরপূর্বক আপত্তিকর কাজে লিপ্ত করে।

এসময় অন্য ব্যক্তিরা ওইকাজের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। পরবর্তীতে তারা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। ভুক্তভোগি বিষয়টি পুলিশে অবগত করলে মঙ্গলবার দিবাগত রাতে সুধারাম থানার এসআই স্পেশ ল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৫জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ৫টি মোবাইল জব্দ করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিরিহ লোকজনকে ব্ল্যাকমেইল করা চক্রের ৫সদস্যকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page