November 26, 2026, 2:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

১৩ মাস প্রবৃদ্ধির পর সেপ্টেম্বর-অক্টোবরে কমেছে দেশের রপ্তানি আয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ১৩ মাস প্রবৃদ্ধির পর গত দুই মাসে কমেছে রপ্তানি আয়। অক্টোবরে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলার কম রপ্তানি আয় হয়েছে।

বুধবার রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বিশ্বজুড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। কমে গেছে পোশাক রপ্তানি, বড় ধরনের প্রভাব ফেলেছে রপ্তানি আয়ে।

ইপিবি সূত্রে জানা গেছে, অক্টোবরে রপ্তানি আয় কমেছে ৭.৮৫ শতাংশ। এ মাসে ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশি মুদ্রায় ৪৪ হাজার ৮৭৩ কোটি ১৮ লাখ টাকা (প্রতি ডলার ১০৩ টাকা ধরে)। গত বছরের একই সময়ে ৪৭২ কোটি ৭৫ লাখ টাকা রপ্তানি আয় হয়েছিল। সেপ্টেম্বরে পণ্য রপ্তানি কমেছে ৬.২৫ শতাংশ।

পরিসংখ্যান বলছে, অক্টোবরে রপ্তানি আয়ে ৫০০ কোটি মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৬৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৩ শতাংশ।

টানা ১৩ মাস রপ্তানি আয়ে প্রবৃদ্ধির পর সেপ্টেম্বর ও অক্টোবর আগের বছরের তুলনায় কমল।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) পণ্য রপ্তানি হয়েছে এক হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলারের।

রপ্তানি আয় কমার কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়েছে। এ কারণে তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে। খাদ্যের পেছনেই অনেক বেশি খরচ করতে হচ্ছে তাদের। সে কারণে বাংলাদেশের রপ্তানি আয় কমছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page