August 5, 2026, 1:54 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্র’।

শুক্রবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানায় সংগঠনটি।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য মমতাজ হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেড এ বি এম বায়েজিদ, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আজাদ মাহবুব প্রমুখ।

মমতাজ হোসেন চৌধুরী বলেন, পল্টন-ফকিরাপুল দিয়ে যাওয়ার পথে বিচারপতি মানিকের ওপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা করেছে। একজন মুক্তিযোদ্ধার ওপর তারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমরা হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার চাই।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এ বি এম বায়েজিদ বলেন, বিচারপতি মানিকের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page