September 19, 2026, 5:23 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : জাতিসংঘ মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘের এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ কোরীয় উপদ্বীপে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখতে ভূমিকা রাখছে।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম সন-গিয়ং মঙ্গলবার এক বিবৃতিতে তার দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘মার্কিন সামরিক উস্কানির মোকাবিলায় আত্মরক্ষার লক্ষ্যে নিছক পাল্টা প্রতিক্রিয়া’ বলে দাবি করেন। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এত অবনতির জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষপাতদুষ্ট ও অন্যায় আচরণ কোনো না কোনোভাবে দায়ী।

সিউলের একটি রেল স্টেশনে বসানো টিভির পর্দায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রদর্শন করা হচ্ছ

সম্প্রতি পরপর বেশ কয়েকদিন উত্তর কোরিয়া স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অ্যান্তোনিও গুতেরেস গত শুক্রবার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে নিয়ে অবিলম্বে এ ধরনের ‘উস্কানিমূলক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানান।

কোরীয় উপদ্বীপে গত দুই সপ্তাহ ধরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে দেশটিতে আগ্রাসন চালানোর আগাম প্রস্তুতি বলে মনে করে। পিয়ং ইয়ং বলছে, ওই মহড়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page