August 5, 2026, 2:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ঢাকা থেকেই সম্পন্ন হবে হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছু যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ শনিবার (১২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সঙ্গে সাক্ষাতকালে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছুরা সৌদি আরবে যাত্রার আগে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন করতে পারবেন বলে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানিয়েছেন।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এই রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার জন্য সৌদি বাদশাহ, সৌদি যুবরাজ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সৌদি উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উপমন্ত্রী অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য সৌদি আরবের আগ্রহের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বৈঠকে বলেন, ‘বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page