October 9, 2026, 7:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানের তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত ; র‌্যাব সদস্য আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারীর সাথে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত এবং র‌্যাবের সদস্য আহত হয়েছেন।
আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়,সোমবার (১৪ নভেম্বর) র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদক বিরোধী যৌথ অভিযানকালে চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানীদের গুলিতে দায়িত্বরত ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) শহীদ হন। এই ঘটনায় একজন র‌্যাব সদস্য  আহত হন।

আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

সূত্র জানায়, বর্তমানে ঢামেকেই তার চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।

জানা গেছে, গুলিবিদ্ধ সোহেল বড়ুয়া পুলিশ থেকে প্রেষণে র‍্যাবে যুক্ত হন। তিনি র‍্যাব-১৫ তে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। তার বাবার নাম অশোক কুমার বড়ুয়া। সোহেল দুই সন্তানের জনক।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page