November 26, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ নয় ‘খালেদার বিশ্বস্তরাই তারেককে গ্রেফতার করেছিল’ : হুইপ স্বপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, তারেক রহমানকে আওয়ামী লীগ গ্রেফতার করেনি, কোনো নির্যাতন করেনি। তার আপন মামা এবং মামার প্রিয় বন্ধু ও মায়ের বিশ্বস্ত সহকর্মীরা তাকে গ্রেফতার করেছিলেন।

তিনি বলেন, তার মামারাই বলতে পারবেন তাকে (তারেক রহমান) নির্যাতন করা হয়েছে না সংশোধনের জন্য বিজ্ঞানসম্মত থেরাপি দেওয়া হয়েছে। কিন্তু প্রচলিত কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না।

বুধবার (১৬ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, যে তরুণ ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধানকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার মতো জঘন্য অপরাধ করতে পারে। নিজের দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও সম্ভাবনা ধ্বংসের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জঙ্গিবাদের মদত দিতে পারে। পৃথিবীর সব বিবেকবান মানুষ বলবেন, সেই তরুণ মানসিকভাবে অসুস্থ, অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত ও রং হেডেড। থেরাপিতে তার সংশোধন হয়নি। বরং প্রবাসে বিশৃঙ্খল জীবনযাপনে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কোন অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত ব্যক্তি জাতির নেতা হতে পারে না।

এসময় তিনি বিএনপিকে অযথা অর্থ ও ঘাম ব্যয় না করে তাদের নেতাকে (তারেক রহমান) উন্নত চিকিৎসা করানোর আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার পাশা চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনের উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এতে বক্তব্য দেন- সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগ নেতা এম আজিজুর রহমান, অ্যাডভোকেট বদিউল আলম, মাহবুবুল হক মুকুল, মাসেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান, আলহাজ মকসুদ মিয়া প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে বিদায়ী সভাপতি প্রবীণ নেতা আলহাজ আনোয়ার পাশা চৌধুরী পুনরায় সভাপতি নির্বাচিত হন। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা তারেক ওসমান শরীফ মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page