June 27, 2026, 11:15 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করল আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করে মার্কিন সরকার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি ও বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজিসহ আইআরআইবির ছয় শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রক অফিস বুধবার এক বিবৃতিতে ওই ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।বিবৃতিতে দাবি করা হয়, আইআরআইবির বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেল থেকে ইরানি নাগরিকদের পাশাপাশি দ্বৈত নাগরিক ও বিদেশি বন্দিদের কাছ থেকে শত শত ‘জবরদস্তিমূলক স্বীকারোক্তি’ সম্প্রচার করা হয়েছে।

আইআরআইবি প্রধান পেইমান জেবেলি

আইআরআইবির যে ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন, আইআরআইবি প্রধান পেইমান জেবেলি, বিশ্ব কার্যক্রমের প্রধান ও প্রেস টিভির প্রধান নির্বাহী আহমাদ নওরোজি, আইআরআইবি’র উপ প্রধান মোহসেন বারমাহানি, প্রেস টিভির প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক ইউসুফ পুর-আনওয়ারি এবং আইআরআইবির’ দুই সিনিয়র সাংবাদিক আলী রেজওয়ানি ও আমিনা সাদাত জাবিহপুর। বিশ্ব কার্যক্রমের অধীনে রেডিও তেহরান পরিচালিত হয়।

বিশ্ব কার্যক্রমের প্রধান ও প্রেস টিভির প্রধান নির্বাহী আহমাদ নওরোজি

এর আগে গত সোমবার প্রেসটিভির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ওই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আইআরআইবি’র প্রধান ড. পেইমান জেবেলি বলেছিলেন, শত্রুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি ইরানের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসটিভি’র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে।

গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা আরোপ এবং সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেয়ার মাধ্যমে ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটিয়ে একটি তাবেদার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। কিন্তু সে চেষ্টায় অসহায়ভাবে ব্যর্থ হওয়ার কারণে ওয়াশিংটন ইরানের প্রধান গণমাধ্যম আইআরআইবির কর্মকর্তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page