August 6, 2026, 12:16 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জামায়াত অন্য নামে নিবন্ধন চাইলে আইন দেখে ব্যবস্থা : ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী অন্য নামে নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে থাকলে পাঁচ কমিশনার বসে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।

এর আগে শহীদ সন্তানদের সংগঠন ‘প্রজন্ম ৭১’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর একটি স্মারকলিপি জমা দিয়ে জামায়াত সংশ্লিষ্টদের কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানায়।

তিনি বলেন, ‘জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টরা নতুন নামে নিবন্ধন চাইলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনে কোনো নির্দেশনা থাকলে আমরা পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আদালতের আদেশে জামায়াতের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়েছিল।’

স্মারকলিপির বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘স্মারকলিপিতে কী আছে সে বিষয়ে পরিষ্কারভাবে জানা নেই। আমরা এটুকু জানি, আইনে নির্দিষ্ট শর্ত আছে। এই শর্তগুলো পূরণ করলেই কেবল কোনো দল নিবন্ধন পায়। জামায়াত অন্য আদলে আসছে কি না তা আগে প্রমাণ হোক, তারপর আমরা পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেবো।’

নিবন্ধনের শর্ত পূরণ করলে জামায়াত সংশ্লিষ্টদের নিবন্ধন পেতে বাধা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী নিবন্ধন বাতিল হওয়া জামায়াত নিষিদ্ধ পার্টি। যেহেতু নিবন্ধন নেই, নির্বাচনে তারা আসতে পারবে না। এখন নতুন করে তারা কীভাবে আসছে না আসতে চাইছে এগুলো খতিয়ে না দেখে বলা যাবে না। আইনের মধ্যে যদি থাকে, আর যদি না থাকে তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আগাম মন্তব্য করার জায়গা নেই।’

জামায়াতে ইসলামীর অন্য নামে নিবন্ধন চাওয়ার বিষয়টি প্রমাণ সাপেক্ষ জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের জন্য বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টির আবেদনকে অন্যরা বলছেন জামায়াতের অন্য নামে আবেদন। এটা তো প্রমাণের বিষয়। যাচাইবাছাই শেষে বলা যাবে।’

‘আমরা কেবল এই একটি দল নয়, ৯৩টি দলের ব্যাপারেই যাচাই-বছাইয়ে যতখানি আইনি কঠামো আছে পুরোটাই দেখবো। গঠনতন্ত্র যাচাই করেই নিবন্ধন দেওয়া হবে।’

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page