July 26, 2026, 3:46 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের উত্তরে অবস্থিত কুর্দিস্তান অঞ্চলে ইরানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

আজ (সোমবার) ভোরের দিকে কথিত ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান-কুর্দিস্তান বা পিডিকেআই এবং কোমালা পার্টির সন্ত্রাসীদের অবস্থানে এই হামলা চালানো হয়। ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলম এই খবর দিয়েছে।

খবরে বলা হয়, ইরাকের এরবিল প্রদেশের কই সানজাক শহরে অবস্থিত পিডিকেআই’র অবস্থানে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর বিরুদ্ধে দেশের বাহারকা এলাকায় তৎপর এই গ্রুপের আরেকটি অবস্থানে ইরানি সামরিক বাহিনী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায়।

এছাড়া, কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরে কোমালা পার্টির সন্ত্রাসীদের দুটি অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পরিচালিত সাবেরিন নিউজ জানিয়েছে, এই হামলার সময় এরবিল শহরে মার্কিন কন্স্যুলেট অফিসে সাইরেন বাজানো হয়। স্থানীয় কুর্দি সূত্র জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর থেকে ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি মাঝেমধ্যেই ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালাচ্ছে। আইআরজিসি বেশ কয়েকবার ইরাকের কেন্দ্রীয় সরকারকে কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বন্ধের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page