November 26, 2026, 10:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা ; সতর্ক করল জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ইউক্রেইনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে- এতে বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে বিশ্ব।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে ইউরোপের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রেটিতে শনিবার সন্ধ্যায় এবং রোববারে গোলা হামলা হয়েছে।

এই গোলা হামলার জন্য মস্কো এবং কিয়েভ একে অপরকে দোষারোপ করেছে বলে জানিয়েছে রয়টার্সের।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘শনিবার এবং রোববার সকালে আমাদের টিমের কাছ থেকে যে খবর পেয়েছি তা খুবই উদ্বেগজনক। প্রধান এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটেছে। যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

‘এর পেছনে যেই থাকুক না কেন, এটি অবিলম্বে বন্ধ হতে হবে। আমি আগেও যেমনটি অনেকবার বলেছি তেমনি আবার বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন,’ বলেন রাফায়েল গ্রোসি।

প্ল্যান্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য উদ্ধৃত করে মাঠ পর্যায়ে থাকা আইএইএ টিম বলেছে, সেখানে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সিস্টেম এবং যন্ত্রপাতিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার মতো গুরুতর কিছু এখনও হয়নি।

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পরই দেশটির দক্ষিণাঞ্চলের এই জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনী দখল করে নিয়েছিল।

কেন্দ্রটিতে বার বার গোলা হামলা হওয়ার কারণে সেই ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page