July 26, 2026, 4:51 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আশি বছরে পা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার আশিতে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন।

টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, ‘আমি যার সাথে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি। ’
বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায় নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।
এদিকে এর একদিন আগে নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড়ো আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।
তবে আগামী দিনগুলোতে পরিবারের সাথে বাইডেনের আলোচনার  গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।
এদিকে আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারো হোয়াইট হাউসের দৌঁড়ে শরীক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page