August 6, 2026, 2:45 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পলাতক ২ জঙ্গি সদস্যকে ধরতে র‌্যাবের সকল ইউনিট কাজ করছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদালত প্রাঙ্গনে পুলিশের চোখে স্প্রে মেরে ২ জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে র‌্যাবের গোয়েন্দা ইউনিটসহ সকল ইউনিট অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পলাতক ২ জঙ্গি সদস্য প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। এই দু’জনসহ তাদের সহযোগি জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে এলিট ফোর্স র‌্যাবের সব ইউনিট কাজ করছে।
র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার বাসস’কে জানান, রোববার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’জন শীর্ষ আসামউকে ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা। র‌্যাব আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় ১২ জন জঙ্গি সদস্যকে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাজিরা শেষে হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে মেরে দু’আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা। পালিয়ে যাওয়া জঙ্গিরা আনসার আল ইসলামের সদস্য।
পলাতক দু’জঙ্গি সদস্য হচ্ছে সুনামগঞ্জের ছাতক থানার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি থানার ভেটোশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পলাতক দু’জঙ্গিকে ধরিয়ে দিতে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।
অপরদিকে, সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page