October 10, 2026, 12:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সরকারের চলতি হিসাব ও বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে। আসছে দিনগুলোতে মূল্যস্ফিতিও কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

মঙ্গলবার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আমদানি ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে পারছিলনা রপ্তানি আয় ও রেমিটেন্স। ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতায় কমছিল টাকার মূল্যমান, সেই সঙ্গে রিজার্ভ।

পরিকল্পনা মন্ত্রী বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানির লাগাম টেনে ধরা হয়েছে। পাশাপাশি রেমিটেন্স আবার বাড়তে শুরু করেছে। ফলে বৈদেশিক লেনদেনে আপতত স্থিতিশীলতা ফিরে এসেছে।

খাদ্য উৎপাদন ও মজুদ পরিস্থিতি ভাল হওয়ায় আসছে মাসগুলোতে মূল্যস্ফিতি আরও কমবে বলেও আশা তার।

এর আগে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃতির ক্ষতি না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আজকের একনেক বৈঠকে ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার মধ্যে ৫টি নতুন ও তিনটি সংশোধীত।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page