September 19, 2026, 7:11 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই শীতে জ্বালানির অবকাঠামোতে আঘাত হানতে শীতের ঠান্ডাকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

জেলেনস্কি একটি ভিডিও বার্তায় মঙ্গলবার ফরাসি মেয়রদের এক বৈঠকে বলেছেন, ‘ক্রেমলিন এই শীতে শীতকে গণবিধ্বংসী অস্ত্রে পরিণত করতে চায়।’

তিনি আরো বলেন, ‘এই শীতে বাঁচতে এবং রাশিয়ার শীতকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে আমাদের অনেক কিছুর প্রয়োজন।’

তিনি ইউক্রেনের জরুরি পরিষেবা এবং চিকিৎ্সকদের জন্য জেনারেটর, মাইন অপসারনের জন্য সহায়তা এবং সরঞ্জাম পাঠানোর জন্য ফ্রান্সের মেয়রদের অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ‘আমি আপনাকে আপনার সাহায্য অত্যন্ত দৃঢ় হতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শহর ও সম্প্রদায়কে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার সতর্ক করেছে, ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশটির পাওয়ার গ্রিড রুশ হামলা থেকে রক্ষা পেতে লড়াই করছে।

মস্কো ইচ্ছাকৃতভাবে শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সারাদেশে লক্ষ লক্ষ বাড়িঘর বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

‘এই শীতকাল বেঁচে থাকার বিষয়ে পরিণত হবে’ উল্লেখ করে ডব্লিউএইচও’র ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সোমবার সাংবাদিকদের বলেছেন, এটি ‘ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষের জীবনের জন্য হুমকি’ হিসেবে দেখা দিবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page