September 9, 2026, 3:45 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপে মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে অপ্রত্যাশিতভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছে বেলজিয়াম। রোববারের (২৭ নভেম্বর) ওই ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে ফিফা র‌্যাংকিকে দুই নম্বরে থাকা দলটি, যা নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে বেলজিয়ামে।

জানা যায়, র‌্যাংকিকে ২২ নম্বরে থাকা দলের কাছে পরাজয় নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এসময় গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তাছাড়া, বিক্ষোভ চলাকালে একজন সাংবাদিক মুখে গুরুতর আঘাত পান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মরক্কোর কাছে হারের পর রোববার ব্রাসেলসে দাঙ্গা শুরু হয়। এসময় ক্রুদ্ধ সমর্থকরা একটি গাড়ি ও কিছু বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগিয়ে দেন। অনেকে লাঠি হাতে রাস্তায় অবস্থান নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ১২ জনকে আটক করে বেলজিয়াম পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাসেলসের বেশ কয়েকটি জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষুব্ধ ফুটবল অনুরাগীরা দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দাঙ্গাকারীদের অনেকেই মরক্কোর পতাকায় আবৃত ছিলেন।

বেলজিয়ামের পুলিশের মুখপাত্র ইলস ভ্যান ডি কিরে বলেন, দাঙ্গাকারীরা পাইরোটেকনিক উপাদান, প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করেন ও সড়কে আগুন লাগিয়ে দেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি শান্ত হয়। তবে উত্তেজনা রয়েছে এমন জায়গাগুলোতে পুলিশি টহল জারি রাখা হয়েছে।

তিনি আরও জানান, সাংবাদিক আহত হওয়ার পরেই আমরা হস্তক্ষেপ করা শুরু করি। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে আমরা জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহারের সিদ্ধান্ত নিই।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। মেগা টুর্নামেন্টে সেটিই ছিল তাদের সেরা পারফরম্যান্স। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়েও দুই নম্বরে রয়েছে দেশটি। কিন্তু তাদের খেলা আশানুরূপ হচ্ছে না। মরক্কোর বিপক্ষে দলটির বেহাল দশা যেন আরও প্রকট হয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপ আসরে তৃতীয়বারের মতো কোনো ম্যাচ জিতল মরক্কো। জয়ের আনন্দে মাঠেই সিজদায় বসে যান মরক্কোন ফুটবলাররা। এবারের আসরে গ্রুপ পর্বে বড় দলগুলোর মধ্যে অপ্রত্যাশিতভাবে হারার তালিকায় বেলজিয়ামে সঙ্গে রয়েছে আর্জেন্টিনা ও জার্মানি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page