October 29, 2026, 7:17 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

‘মেসির হাতে’ বাংলাদেশের লাল-সবুজ পতাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। জানতে বাকি নেই লিওনেল মেসিদেরও। তাই বাংলাদেশি ভক্তদের জন্য বিশ্বকাপের মধ্যেই দারুণ উপহার দিলো আর্জেন্টিনা। মেসির হাতে বাংলাদেশের পতাকা থাকা একটি ছবি পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল সকার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে।

একই ছবি পোস্ট করা হয়েছে প্রফেশনাল লিগের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও। এতে দেখা যায়, আজেন্টিনার জার্সি পরা উল্লাসিত মেসি মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা হাতে ছুটছেন।

যদিও দেখেই বোঝা যাচ্ছে, সম্পাদনা (এডিট) করে ছবিতে বাংলাদেশের পতাকা যোগ করা হয়েছে। তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণে থাকা একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশি সমর্থকদের সম্মান জানানোর এই উদ্যোগকে খাটো করে দেখার সুযোগ নেই।

সম্পাদনা করা ছবিতে হলেও মেসির হাতে বাংলাদেশি পতাকা দেখে উচ্ছ্বাসিত এ দেশের ভক্তরা।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page