September 9, 2026, 3:44 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের স্বীকারোক্তি ; বিশ্বকাপে গিয়ে বুঝতে পেরেছি আমরা কতোটা ঘৃণিত : ইসরাইলি মিডিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরব বিশ্বে ইসরাইল কতোটা ঘৃণিত কাতার বিশ্বকাপ খেলার খবর কভার করতে গিয়ে বোঝা গেছে। এই বাস্তবতা স্বীকার করেছে স্বয়ং ইহুদিবাদী ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহরোনুত।

বিশ্বকাপের খবরাখবর সংগ্রহ করতে তাদের সাংবাদিকদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে ওই সত্য প্রকাশ করেছে পত্রিকাটি। আল-মায়াদিন টিভি নেটওয়ার্কের ওয়েব সাইটে ইসরাইলি সাংবাদিকদের কাতার বিশ্বকাপ ফুটবলের খবর কভার করার সমস্যা সম্পর্কে প্রতিবেদন করা হয়েছে। ইয়াদিউত অহরোনুত স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা আরব বিশ্বে কতোটা ঘৃণিত তা প্রমাণ হয়েছে কাতার বিশ্বকাপে।

পত্রিকাটি আরও লিখেছে, কেবল ইসরাইলি শাসক বা সরকারের প্রতিই নয় বরং ইসরাইলিদের প্রতিও রাস্তাঘাটে, অলিতে-গলিতে জনগণের মধ্যে রয়েছে প্রচণ্ড ঘৃণা। ফিলিস্তিনিরা, ইরানিরা, কাতারিরা, মরক্কোর অধিবাসীরা, সিরিয়ানরা, জর্দানিরা, মিশরীয়রা, লেবানিজরা আমাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়।

ইহুদিবাদীরা কাতারে তাদের পরিচয় প্রকাশ করতে ভয় পায় বলেও জানায় পত্রিকাটি। ইসরাইলি সাংবাদিকরা কাতার বিশ্বকাপের দর্শকদের সাক্ষাৎকার নিতে গিয়ে ভীষণভাবে প্রত্যাখ্যাত হয়েছে। কেউ তাদের সাক্ষাৎকার দিতে রাজি হয় নি বলেও জানায় ইসরাইলি এই গুরুত্বপূর্ণ পত্রিকাটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page