February 15, 2026, 5:45 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

গোল্ডেন জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষা অনিশ্চিত নাটোরের দিনমজুর আসিফের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষা গ্রহণে অনিশ্চিয়তা দেখা দিয়েছে দিনমজুর শিক্ষার্থী আসিফ হোসেনের। অর্থাভাবে কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন আসিফ ও তার প্রতিবন্ধী মা আছমা বেগম।

আসিফ হোসেন জানান, ৩ বছর বয়সে তার বাবা মনির হোসেন তাদের ছেড়ে অন্যত্র চলে যান। এরপর মায়ের সঙ্গে দরিদ্র নানার বাড়িতে গিয়ে ওঠেন। মা ও নানা-নানির ইচ্ছায় স্কুলে ভর্তি হন। দিন মজুরি করে সংসারে সহায়তা করার পাশাপাশি নিজের লেখাপড়ার খরচ যুগিয়েছেন।

শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মা আছমা বেগমকে কেউ কাজেও নিতে চায়না। আসিফের নানা দিনমজুরি ও নানী অন্যের বাড়িতে কাজ করেন।

আগদিঘা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্কুলের শিক্ষকরা তার লেখাপড়ার খরচের যোগান দেন। পোশাক, বই ও খাতা কলম দেয়াসহ বিনা পয়সায় প্রাইভেটও পড়িয়েছেন তারা। পরীক্ষার ফিও জমা দেন শিক্ষকরা। স্কুলের মহসিন আলী মহন ও শাহিন স্যার সব চেয়ে বেশি সহযোগীতা করেছেন বলে জানান আসিফ।

আগদিঘা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন আসিফ। উচ্চ শিক্ষার সুযোগ পেলে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার।

আসিফের উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য তার মা আছমা বেগম ও নানি মউফুল বেগম প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

আগদিঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আলী ও শাহিন আলম বলেন, আসিফ হোসেন খুবই মেধাবী। খুব দরিদ্র পরিবারের হওয়ায় তাকে দিনমজুরি করে সংসারে সহযোগিতা করার পাশাপাশি লেখাপড়ার খরচ যোগাতে হয়েছে। আমরা তাকে সাধ্যমত সহায়তা করেছি।

আসিফের পক্ষে কলেজে ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব। তাকে সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান এই শিক্ষকরা।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page