October 10, 2026, 7:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় বিএনপির সমাবেশ নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে সব শঙ্কা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশের কৃতী সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশপ্রধান।

এসময় তিনি আশা প্রকাশ করেন বিএনপি তাদের দলীয় কার্যালয় থেকে সরে এসে সমাবেশ করবে।

বিশেষ অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, ‘পুলিশ নিয়মের ভেতরে থেকেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। তবুও তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।’

জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। সমাবেশের মধ্যে জঙ্গিরা কোনোকিছু ঘটিয়ে ফেলার আশংকা আছে কি না— এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নাশকতার সুনির্দিষ্ট কোনো খবর আমরা এখনো পাইনি। তবে আমরা নাশকতাসহ সবকিছু বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার কথা বলছে। যদি তারা সেখানেই সমাবেশ করে এক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা নেবে? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে। এখনো সময় আছে অপেক্ষা করি।

বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বারবার বলা হচ্ছে, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ দায়িত্ব পালন করে থাকে আইনের ভিত্তিতে ও কাঠামোতে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ।

বিএনপির সমাবেশ ঠেকাতে সম্প্রতি পুলিশের আভিযানিক কার্যক্রম সারাদেশে বৃদ্ধি করা হয়েছে- এ অভিযোগের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘বিএনপি যে অভিযোগ দিয়েছে তা খতিয়ে দেখছি।’

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কি না এবং এ বিষয়ে অগ্রগতি কী জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা জানাবো।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page