November 26, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘বিশেষ অভিযানে’ রাজধানীতে ৪৭২ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ১ ডিসেম্বর থেকে চলমান বিশেষ অভিযানে শুধু রাজধানী ঢাকাতেই পুলিশ ৪৭২ জন আসামিকে গ্রেফতার করেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।

ডিসি ফারুক আরও বলেন, সে নির্দেশনা মোতাবেক ডিএমপি পুলিশের ৫০টি থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে রোববার বিকেল পর্যন্ত গ্রেফতার হয়েছে ৪৭২ জন আসামি। গ্রেফতারদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের।

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এসব মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের হাজির করা হবে আদালতে।

অপর এক প্রশ্নের জবাবে ডিসি ফারুক হোসেন বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশে নয়, কেবল যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে, তাদেরই গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়।

আদেশে বলা হয়- অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page