October 10, 2026, 10:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তত্ত্বাবধায়ক সরকার বলে ফখরুল চিল্লালে কোনও লাভ হবে না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল এখন তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লায়। এতে কোনও লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকার মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী?’

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কক্সবাজারের মানুষ ভুল করবেন না। বিএনপিকে বিশ্বাস করবেন না। হাওয়া ভবনের যুবরাজ, অর্থ পাচারে সাত বছরে দণ্ডিত তারেক রহমানকে বিশ্বাস করবেন না। বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে ‌‌‘‘কুকুর থেকে সাবধান’’। আমরা বলি, বাংলাদেশের মানুষ বলে, বিএনপি থেকে সাবধান, তারেক রহমান থেকে সাবধান।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আমরা এখনও ভালো আছি। তিনি আছেন বলে আমরা এখনও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। সব ঠিক হয়ে যাবে।’

এর আগে দুপুর ১২টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। তারপর একে একে উপস্থিত হন স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিকাল ৩টা ৫০ মিনিটে সুইচ টিপে কক্সবাজারের ২৯টি প্রকল্পের উদ্বোধন ও চারটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৯টি প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৩৯৩ কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন করা চারটি প্রকল্পে ব্যয় হবে ৫৭২ কোটি টাকা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page