October 10, 2026, 10:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আর্জেন্টিনার জার্সি পরা  ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে : ডিএমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার পরিচয় কী- তা নিয়ে চলছে আলোচনা। তবে তাকে শনাক্তের চেষ্টা চলছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না জানতে ঘটনার পরে জননিরাপত্তা রক্ষায় পুলিশের সবাই ব্যস্ত রয়েছে। জার্সি পরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

এদিকে বুধবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এসময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে বিএনপির একজনকর্মী মারা যান। এতে হতাহত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত পৃথক দুটি মামলা করেছে। এরমধ্যে একটি রাজধানীর পল্টন থানায় অপরটি মতিঝিল থানায়। এতে বিএনপির কয়েকহাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page