August 17, 2026, 8:08 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোর বোর্ডের ১২ হাজার ৮১৬ এসএসসি পরীক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষার আবেদন

ইয়ানূর রহমান : যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে ১২ হাজার ৮১৬ পরীক্ষার্থী। ১৮টি বিষয়ে পুনঃনিরীক্ষার জন্য ওই সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে ইংরেজি বিষয়ের দুইটি পত্রে। ২৭৫৮ পরীক্ষার্থী ইংরেজির দুই পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে। আগামী ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

গত ২৯ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল শিটে উল্লেখ করা হয়েছে পরীক্ষায় ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। বোর্ড থেকে জানানো হয়, ফলাফল প্রকাশের সাতদিনের মধ্যে খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। পাসকৃত পরীক্ষার্থীদের মধ্য থেকে যারা কাঙ্খিত ফলাফল পায়নি তারা খাতা চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার জন্য বোর্ডে আবেদন করেছে। ১৮টি বিষয়ে আবেদন পড়েছে ১২ হাজার ৮১৬। এরমধ্যে বাংলা প্রথম পত্রে ৯৬৭, বাংলা দ্বিতীয় পত্রে ৭০১। ইংরেজিতে মোট আবেদন পড়েছে  ২৭৫৮ এরমধ্যে ইংরেজি প্রথম পত্রে ১৫৮৩, দ্বিতীয় পত্রে ১১৭৫, গণিতে ৭৬১, ভুগোল ও পরিবেশে ৪০৬, উচ্চতর গণিতে ৩৭৯, কৃষিতে ৩২৮, পদার্থ বিজ্ঞানে ১০৯০, রসায়নে ১১২৮, জীব বিজ্ঞানে ৫৭৫, পৌরনীতি ও নাগরিকতায় ৪১৫, অর্থনীতিতে ২৩৯, হিসাব বিজ্ঞানে ১৪৩, গাহর্স্থ্য বিজ্ঞানে ৩৮, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ২৮৮ , ইতিহাসে ২৪৮৪ ও ব্যবসায় উদ্যোগে আবেদন করেছে ১১৬ পরীক্ষার্থী ।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, যেসব পরীক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে, তাদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হবে। যার যা প্রাপ্য ফল সেটাই পাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page