June 8, 2026, 5:11 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে সমাবেশ ঘিরে ঢাকায় ৭ লাখ মানুষ এসেছে কি না খোঁজ চলছে : ডিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির সাত লাখ লোক এসেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

বিএনপির সমাবেশ ঘিরে গত কয়েকদিনে সাত লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা খোঁজ নিচ্ছি।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠিয়ে দিয়েছি। আমরা তাদের কোনো রিমান্ড চাইনি। বাকি বিষয়টা আদালত বুঝবেন।

হারুন অর রশীদ বলেন, গতকাল (বৃহস্পতিবার) কমিশনারের সঙ্গে বৈঠককালে তারা দুইটি ভেন্যু চয়েস করেছিলেন। একটি হচ্ছে কমলাপুর স্টেডিয়াম, আরেকটি মিরপুর বাংলা কলেজ মাঠ। তারা আজ এসে যেটি আবার আবেদন করলেন, তারা চাইলেন গোলাপবাগ মাঠ। এর পরিপ্রেক্ষিতে আমরা কমিশনারের সঙ্গে কথা বলে গোলাপবাগ মাঠেই তাদের অনুমতি দিয়েছি।

আরেক এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, সমাবেশের শর্ত আগেরগুলোই থাকবে। নিরাপত্তায় আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে রয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সমন্বয়ে যেভাবে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই নিরাপত্তা ব্যবস্থাটা গোলাপবাগ মাঠেও থাকবে। আমাদের টিম অলরেডি কাজ করছে। আমরা তদারকি করছি, যেন এ সমাবেশ ঘিরে কোনো ধরনের অরাজকতা না হয়। সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

নাশকতার শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এজন্যই তারা গতকাল এসে কথা বলেছেন, আজও এসেছেন। আজ তারা কাগজ জমা দিয়েছেন, সেখানে তারা চেয়েছেনই গোলাপবাগ মাঠ। আমরা গোলাপবাগ মাঠই দিয়ে দিয়েছি, অতএব আর কোনো সমস্যা নেই। আমরা মনে করি তারা একটি সুন্দর সমাবেশ করবে, কোথাও কোনো বিশৃঙ্খলা করবে না। পুলিশ গোলাপবাগ মাঠসহ আশপাশের এলাকাগুলোতে কাজ করছে।

হারুন বলেন, আমরা যে সিকিউরিটি প্ল্যান করেছি, মনে করি না কোনো হামলা হবে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ রেখেছি, যেন দুর্বৃত্তায়নের মতো ঘটনা না ঘটে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ওই এলাকা, বিভিন্ন ছাদে ও আশপাশের মহল্লায় কাজ করছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page